এক মাসে বাড়ল ৮ লাখ মোবাইল গ্রাহক

২৭ মে, ২০১৯ ০২:১৬  
দেশে গত এক মাসে কার্যকর সংযোগের সংখ্যা আট লাখ বেড়েছে। গত এপ্রিল মাস শেষে সক্রিয় সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৫ লাখ ৯০ হাজারে। গত মার্চে মাসে এই সংখ্যা ছিল ১৫ কোটি ৯৭ লাখ ৮০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দেশে কার্যকর সংযোগের মাসিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। মাসিক সক্রিয় সংযোগের হিসাব অনুযায়ী, গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা গ্রামীণফোনের সক্রিয় সংযোগের পরিমাণ সাত কোটি ৪৪ লাখ ৭৩ হাজার।  এপ্রিল মারে অপারেটরটিতে যুক্ত হয়েছে চার লাখ নতুন গ্রাহক। এপ্রিলে দুই লাখ গ্রাহক যুক্ত হয়ে এপ্রিল শেষে রবি’র মোট সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৭৫ লাখ ৭৪ হাজারে। রবি এয়ারটেল-কে অধিগ্রহণের ফলে গ্রাহক সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বাংলালিংকের এপ্রিল শেষে সক্রিয় সিম সংখ্যা ছিলো তিন কোটি ৪৫ লাখ ৪৭ হাজার। এ মাসে তাদের সংযোগে নতুন করে যুক্ত হয়েছে এক লাখ ৭৫ সক্রিয় হাজার সিম। তবে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সংযোগ আবারও কমে দাঁড়িয়েছে ৩৯ লাখ ৯৫ হাজারে। মার্চে অপারেটরটির কার্যকর সংযোগ ছিল চার লাখ ১৪ হাজার। নিয়ন্ত্রক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী,  চলতি বছরের মার্চে কার্যকর মোবাইল সংযোগ বেড়েছিল ১৩ লাখ। সেই ধারাবাহিকতায় এপ্রিল মাসের হিসাবে বেড়েছে  আরও আট লাখ গ্রাহক যুক্ত হয়েছে।